ঢাকাMonday , 11 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জাবি শিক্ষক সমিতির মানববন্ধন

Link Copied!

JUনিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও পুলিশ সার্জেন্টকে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যলয় শিক্ষক সমিতি।
সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খবির উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত করার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িত পুলিশ সার্জেন্টকে অনতিবিলম্বে স্থায়ী বরখাস্তের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
মানববন্ধন শেষে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাফরুহি সাত্তার, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমির হোসেন, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক হানিফ আলী, অধ্যাপক আবু দায়েন ও অধ্যাপক অসিত বরণ পাল প্রমুখ।
মানববন্ধনে প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত শনিবার রাত ১০টার দিকে সিলেট যাওয়ার জন্য রাকিব আহমেদ তার মা-বাবাকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে বিমানবন্দর রেলস্টেশনে যাচ্ছিলেন। গাড়ি উত্তরা হাউস বিল্ডিং এলাকায় পৌঁছালে ট্রাফিক সার্জেন্ট ইমরান ঢাকা (উত্তর) গাড়ি থামাতে বলেন এবং গাড়ির কাগজপত্র তলব করেন। গাড়িচালক কাগজপত্র দেখান। কাগজপত্র হাতে নেয়ার পর ওই কর্মকর্তা গাড়ি জব্দ করা হবে বলে হুমকি দেন। ইমরানের সহকর্মীরা মিলে রাকিব আহমেদকে লাঞ্ছিত করে পুলিশ বক্সে আটকে রাখে। জামার কলার ধরে কিল ঘুষি মারে। এমন সময় রাকিব আহমেদ ওই কর্মকর্তাকে বলেন, ‘আমি এবং আমার  মা-বাবা সিলেট যাবো। আমাদের ট্রেন ১০টা ২০ মিনিটে। আমাদের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে আমাদের একটু তাড়াতাড়ি যেতে দিন। কিন্তু তাতেও রাজি হননি ওই পুলিশ সার্জেন্ট বরং তাদের ওপর চড়াও হয়ে রাকিব আহমদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তার মা-বাবার সামনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।