তথ্যপ্রযুক্তি ডেস্ক : ঢাকা শহরে ট্যাক্সি ভাড়া করা কম ঝক্কির কাজ নয়। ঘরে বসে ট্যাক্সি ভাড়ার করার অ্যাপস নিয়ে এলো চলো টেকনোলজিস লিমিটেড। চলো অ্যাপসটি ডাউনলোড করে ঢাকার যেকোনো প্রান্ত থেকে ট্যাক্সি ভাড়া করা যাবে।
শুরুতে অ্যাপসটির সাহায্যে ঢাকার মধ্যে ট্যাক্সি ভাড়া করা যাবে। অচিরেই ঢাকার বাইরেও এই সেবা চালু হবে। অ্যাপটি প্রথমে মোবাইলে ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। কোনও যাত্রী অ্যাপটি নিবন্ধন না করে সেবা নিতে পারবেন না। একইভাবে গাড়ি চালকদেরও অ্যাপটি মোবাইলে ডাউনলোড করে নিবন্ধন করে নিতে হবে। যাত্রী এবং গাড়ি চালক অ্যাপের মাধ্যমে একে অপরকে দেখে চিনে এবং বুঝে নিতে পারবেন। ফলে উভয়েরই নিরাপত্তার বিষয়টি সুরক্ষিত থাকবে।
অ্যাপসটির নির্মাতারা জানিয়েছেন, ২০১৬ সালের মধ্যে ১০ মিনিটের মধ্যে ট্যাক্সি সার্ভিস দেওয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। বর্তমানে প্রি-রিজার্ভেশন এয়ারপোর্ট পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস দিচ্ছে। বর্তমানে অ্যাপসটির বেটা বা পরীক্ষামূলক ভার্সন চলছে। ।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দেওয়ান শুভ বলেন, এটা আমাদের পাইলট প্রজেক্ট। আমাদের পরিকল্পনা গ্রাহককে এই অ্যাপের মাধ্যমে অপটিমাম সার্ভিস দেওয়া। শিগগিরই মোবাইল অ্যাপ ও পেমেন্ট গেটেওয়ে নিয়ে চলোর গ্র্যান্ড লঞ্চিং হবে।
অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে http://chalo.com.bd/ এই ঠিকানায়। ‘চলো’ অ্যাপসটি গুগল প্লে এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

