ঢাকাMonday , 11 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুরনো ফোন বদলে নিন স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৬

Link Copied!

samsungতথ্যপ্রযুক্তি ডেস্ক : অদল বদল অফার নিয়ে এলো স্যামসাং। পুরনো যেকোনো ব্র্যান্ডের স্মার্টফোন ফেরত দিয়ে কেনা যাবে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৬। এক্ষেত্রে পুরনো ফোন কিনে নেবে স্যামসাং। গ্যালাক্সি এস ৬ এর দামের সঙ্গে পুরনো ফোনের দাম  সমন্বয় করা হবে।
অদল বদল অফার স্যামসাং স্টোরে পাওয়া যাবে। গ্রাহকেরা পুরোনো ফোনের দামের পর বাকি অর্থ ৩ মাস থেকে ৬ মাসের কিস্তিতে পরিশোধ করতে পারবেন। স্যামসাংয়ের এই অফারটি নিতে হলে গ্রাহককে তার পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসতে হবে। ফোন কেনার সময় এসবের যেকোনো একটির ফটোকপি এবং এক কপি ছবি জমা দিতে হবে।
এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্যালাক্সি এস৬ কিনলে শতকরা ১০ ভাগ ছাড় মিলবে। বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এস৬ এর দাম ৬৯ হাজার ৯০০টাকা।