ঢাকাMonday , 11 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গঙ্গাজলে প্রিয়াঙ্কার নতুন চমক

Link Copied!

priyankaবিনোদন ডেস্ক : ২০২৩ সালে প্রকাশ ঝাঁ নির্মাণ করেছিলেন ‘গঙ্গাজল’। এবার ছবিটির সিক্যুয়াল নিয়ে হাজির হচ্ছেন এই পরিচালক। আর এখানে নতুন চমক হিসেবে খাকি উর্দি, মাথায় টুপি পরা এক পুলিশ কর্মকতার বেশে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে।
সম্প্রতি ‘গঙ্গাজল-২’ ছবির ফাস্ট লুক প্রকাশ করা হয়েছে। যেখানে আইপিএস অফিসারের পোশাকে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। জানা যায়, ছবিতে তার চরিত্রটির নাম আভা মাথুর। যিনি অত্যন্ত সাহসের সঙ্গে নিজের দায়িত্ব পালন করেন।
‘গঙ্গাজল’-এর  ধারাবাহিকতায় এই ছবির প্রেক্ষাপটও সমাজ ও রাজনীতি। তবে এবার আর অজয় দেবগণ নয়। ছবির এবারের সিক্যুয়ালটি নারীকেন্দ্রিক, তাই মূল চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘মেরি কম’ ছবিটি দেখার পরই প্রিয়াঙ্কাকে নিয়ে ছবিটি নির্মাণের কথা চিন্তা করেছিলেন পরিচালক প্রকাশ ঝাঁ। যদিও ‘ডন-২’ ও ‘গুণ্ডে’ ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল এই নায়িকাকে।