ঢাকাMonday , 11 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক সন্ধ্যায় ভালোবাসার বিশ বছর

Link Copied!

omarsaniবিনোদন ডেস্ক : পরিচালকের মাথায় হাত! রাত বাজে প্রায় ৮টা, এখন পর্যন্ত মাত্র তিনটা দৃশ্যের শুটিং করতে পেরেছেন তিনি। তিন দিনে শুটিং শেষ করতে হবে। প্রথম দিনেই যদি এ অবস্থা হয় তাহলে বাকি কদিন কি হবে? এসব নানা চিন্তা যখন নির্মাতার মাথায় ঘুরপাক খাচ্ছে ঠিক তখনই অভিনেতা ওমর সানি বলে ওঠলেন, ‘ইউসুফ চল চল…শ্যুটে যাই।’
নিরব শুটি বাড়িটা যেন মুহূর্তেই প্রাণ ফিরে পেলো। তরুণ নির্মাতা ইউসুফ চৌধুরীর চোখে মুখে হাসির রেখা ফুটে ওঠলো। মেকআপ রুম থেকে বের হয়ে আসলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৌসুমী। সেট তৈরি। চিত্রগ্রাহক হৃদয় সরকার ক্যামেরায় চোখ রাখেন। আর নির্মাতার চোখ মনিটরে।
স্ত্রী মৌসুমী তার রুমে বসে পেইন্টিং করছেন স্বামী ওমর সানি অফিসে যাবার আগে স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন। এমন একটি দৃশ্যের শুটিং শুরু হলো। এক টেকেই দৃশ্যটা ওকে করলেন নির্মাতা। ‘ওকে’ বলতেই মৌসুমী বলে ওঠলেন, ‘কি গরম রে বাবা…পাখাটা ছাড়ো…’ যান্ত্রিক পাখা হিমেল বাতাস দিতে থাকে মৌসুমীকে। এই ফাঁকে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘এটি একটি টেলিছবি। এতে আমি আর সানি দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করলাম। এখানে আমাদেরকে স্বামী-স্ত্রী চরিত্রেই দেখা যাবে। এক দম্পতির ২০ বছরের সংসার জীবন নিয়েই টেলিছবিটির গল্প।’ এরসঙ্গে ওমর সানি যুক্ত করলেন আরো কিছুটা। তিনি বলেন, ‘আমি সাধারণত এখন কম কাজ করি। মনের মত গল্প আর চরিত্র না পেলে কাজ করি না। এ টেলিছবির গল্প এবং চরিত্রটা চমৎকার। আমাকে আর মৌসুমীকে দর্শক অন্যভাবে পাবে এ টেলিছবিতে।’
এরই মধ্যে নতুন একটি দৃশ্যের জন্য সেট তৈরি হয়ে যায়। পরিচালক এর ফাঁকে জানিয়ে যান যে, এ টেলিছবিতে আরো অভিনয় করেছেন তানভীর, শাহনেওয়াজ রিপন প্রমুখ। গোলাম রাব্বানীর রচনায় আসছে ঈদের অনুষ্ঠানমালায় ‘ভালোবাসার ২০ বছর’ নামে টেলিছবিটি যে কোন একটি চ্যানেলে প্রচার হতে পারে বলে জানান নির্মাতা।