বিনোদন ডেস্ক : ভিতর কান্দে সখি আমার, মনমুনিয়া, দরদিয়া, ঘুম পাড়ানি বন্ধু সহ বেশকিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন কণ্ঠশিল্পী এবং সংগীতপরিচালক এফ এ সুমন। ঈদকে সামনে রেখে তিনি শুরু করেছেন নতুন একক অ্যালবামের কাজ। ১১ টি গান দিয়ে সাজানো হচ্ছে এই অ্যালবামটি। সব গানের সুর এবং সংগীতপরিচালনা করছেন এফ এ সুমন নিজেই। ইতিমধ্যে অ্যালবামের কাজ শেষ হয়েছে।
অ্যালবাম প্রসঙ্গে এফ এ সুমন বলেন, ‘শ্রোতারা আমার কাছ থেকে যে ধরনের গান শুনতে পছন্দ করে তেমন গানই করেছি। ইতিমধ্যে অ্যালবামের কাজ শেষ করেছি। এখনও অ্যালবামের নাম ঠিক হয়নি। অ্যালবামে কোন দ্বৈত গান থাকছে না এবার। আশা করি অ্যালবামের গানগুলো শ্রোতারা আগের মতই গ্রহণ করবে।’

