ঢাকাMonday , 11 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারো হ্যাকড হলো শখের ফেসবুক

Link Copied!

SHOKবিনোদন ডেস্ক : জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখের ফেসবুক আইডি আবারো হ্যাকড হলো। গত এক সপ্তাহ হলো এ অভিনেত্রীর ব্যক্তিগত আইডিটি হ্যাকড হয়েছে বলে জানান তিনি। নানাভাবে চেষ্টা করেও তিনি আর আইডি উদ্ধার করতে পারেননি। তবে যারা আইডিটি হ্যাকড করেছে তারা শখের আনিকা কবির নামের আইডি থেকে ফেসবুক চ্যাটিং সহ নানা ধরনের কার্যক্রম চালু রেখেছে। ফলে এতে করে অনেকেই বিব্রত হচ্ছেন।
শখ বলেন, ‘আমি অনেক চেষ্টা করেও আইডি উদ্ধার করতে পারিনি। এতে আমার অনেক ক্ষতি হয়ে গেলো। অনেকেই আমাকে ভুল বুঝতে পারেন। তাই সবাইকে জানাতে চাই আমার এখন যে আইডি আছে সেটা হ্যাকড হয়েছে। এর ফলে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।’
অন্যদিকে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন এ তারকা। ১২ মে থেকে তিনি টানা ঈদের নাটকের শুটিং শুরু করবেন বলে জানান।