ঢাকাSunday , 10 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রয়োজনে কমিয়ে আনা হবে রোজা-গ্রীষ্মের ছুটি

Link Copied!

nahidনিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান ও গ্রীষ্মকালীন ছুটি সাতদিন কমিয়ে আনা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, ‘হরতাল-অবরোধের কারণে যেসব শিক্ষা-প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হয়েছে সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ব্যবস্থা নেয়া হবে। তবে সবার জন্য এটা প্রযোজ্য হবে না। যেখানে ক্ষতি হয়েছে সেখানেই শুধু বাড়তি ক্লাস নেয়া হবে।’
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে হরতাল-অবরোধের ক্ষতি পুষিয়ে নেয়া সংক্রান্ত এক সভায় মন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘সারাদেশে এ বছরের প্রথম তিনমাসে রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে ছিলেন। তাদের ওপর মানসিক চাপ ও নেতিবাচক প্রভাব পড়েছে। এ ক্ষতির জন্য আগামী ৪০ বছর জাতিকে খেসারত দিতে হবে। এ ক্ষতি আস্তে আস্তে পুষিয়ে নেয়া হবে।’
তিনি বলেন, ‘অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সব জায়গায় সমান ক্ষতি হয়নি। খুব কম জায়গায় বেশি ক্ষতি হয়েছে। গ্রীষ্মের ছুটিতে সাতদিন ক্লাস করাতে পারলে ক্ষতি পুষিয়ে নিতে পারবো।’
তিনি আরো বলেন, ‘ছুটি কমিয়ে আনার পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকালের পরীক্ষা বিকেলে নেয়া যায় কি না সেটিও বিবেচনা করতে হবে।’
সভায় চলতি মাসের শেষের দিকে এসএসসির ফল প্রকাশ করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।