ঢাকাSunday , 10 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক যুগ পার করলো তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ই-সফট

Link Copied!

e-softতথ্যপ্রযুক্তি ডেস্ক : সাফল্যের ধারাবাহিকতায় দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলো দেশের তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ই-সফট।  শনিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এক যুগ ধরে পাশে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠানটির কর্ণধার ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর পরিচালক আরিফুল হাসান অপু।
তিনি বলেন জানান, ই-সফট এ পর্যন্ত ৮০০ এর অধিক প্রতিষ্ঠানকে ওয়েব এবং ই-কমার্স সল্যুশন এবং এ সম্পর্কিত নানা সেবা দিয়ে আসছে।
অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম-বিআইজেএফ এর সভাপতি মুহাম্মদ খান বলেন, `একটি প্রতিষ্ঠানের মূল খোরাক হচ্ছে তার ভোক্তা। চাহিদা অনুযায়ী ভোক্তাকে সেবা দিতে পারলে একটি প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যেতে পারে তার একটি অনন্য উদাহরন ই-সফট।
এদিকে, একযুগ পূর্তি উপলক্ষে ডোমেইন, হোস্টিং ও অন্যান্য সেবায় শতকরা ৫০ ভাগ ছাড় ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। বিস্তারিত জানা যাবে এই ঠিকানায় http://esoft.com.bd/