ঢাকাSunday , 10 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলচ্চিত্রে ওবায়দুল কাদেরের পাত্র-পাত্রী

Link Copied!

Obaidul Kaderবিনোদন ডেস্ক : বাংলাদেশের সড়ক পরিহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ হতে যাচ্ছে। গত শুক্রবার বিকেলে মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে কপিরাইট সংক্রান্ত চুক্তি সম্পাদন করেন ট্রান্স আটলান্টিক মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাজ রহমান।
তবে এখনই সিনেমাটির পরিচালক, নায়ক-নায়িকা সম্পর্কে জানাতে আগ্রহী নন তারা। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ চলচ্চিত্র বিষয়ে বিস্তারিত সব জানানো হবে।
‘গাঙচিল’ নোয়াখালীর প্রত্যন্ত চর-অঞ্চলের ভাষা ও সংস্কৃতির ভেতরের সমাজ ঘনিষ্ঠ প্রেমের চমৎকার একটি উপন্যাস। এ উপন্যাসের ছায়া অবলম্বনেই নির্মিত হবে চলচ্চিত্রটি। বড় বাজেটের এই সিনেমাটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে।
ওবায়দুল কাদেরই উপমহাদেশে প্রথম কোন মন্ত্রী যার উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে।
উল্লেখ্য, ‘গাঙচিল’ উপন্যাসটি ২০১৫ এর বই মেলায় প্রথম প্রকাশিত হয়েছিল।