ঢাকাSunday , 10 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালমানের পর রেহাই পেলেন আমির

Link Copied!

aamirবিনোদন ডেস্ক : শুধু সালমান খান নয়, আদালতের রায়ে আপাতত স্বস্তি পেলেন আমির খানও। দীর্ঘদিন ধরে চলা কৃষ্ণসার মামলায় আমির খানের রেহাই মিলল গুজরাট আদালতে। ‘লগন’ সিনেমার ইউনিটের ছয় জনের বিরুদ্ধে বেআইনীভাবে হরিণ শিকারের অভিযোগে মামলা চলছিল।
২০০১ সালে নির্মিত ‘লগন’ সিনেমায় একটি কৃষ্ণসার মারার দৃশ্য কুচ অভয়ারণ্যে শুটিং করা হয়েছিল। এরপর বাস্তবেই হরিণ শিকার করা হয়েছিল বলে আদালতে অভিযোগ দায়ের হয়। অভিযোগ করা হয়েছিল আমির খান, পরিচালক আশুতোষ গোয়ারিকর এবং সিনেমার আরও তিন টেকনিশিয়ান সিনেমার শুটিংয়ের জন্য কৃষ্ণসার মেরেছিলেন।
কিন্তু আদালতে জানিয়ে দেয় এই অভিযোগের কোনও সত্যতা নেই। আমির ও তার দলবল কৃষ্ণসার মেরেছেন, এ অভিযোগের কোন ভিত্তি নেই। প্রায় ৯ বছর পর এই মামলায় রেহাই পেলেন আমির খান। তবে হিট অ্যান্ড রান মামলায় অভিযুক্ত সালমান কিন্তু এখনও কৃষ্ণসার মামলায় রেহাই পাননি।