ঢাকাSunday , 10 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন প্রেমিকার গল্প নিয়ে ‘পেন্ডুলাভ’

Link Copied!

panduloveবিনোদন ডেস্ক : পরপর তিনটি প্রেমে ব্যর্থ হয়ে নিশো যখন অতলে তলিয়ে যাচ্ছিলো ঠিক তখনই প্রায় একই সঙ্গে ফিরে আসে তিন প্রেমিকা। কিন্তু সাবধানি নিশো এবার ভিন্ন পথ অবলম্বন করে। সোমেশ্বর অলির রচনায় এমনই এক গল্প নিয়ে মাহবুব নীল নির্মাণ করেছেন টেলিছবি ‘পেন্ডুলাভ’।
নাটকের গল্পে দেখা যাবে, ছাত্রজীবন শেষ হলে চাকরিতে ঢুকতে হবে- এমনটা মনে করেন না নিশো। এমন ফুরফুরে জীবন-যাপন করছে সে। তার জীবনে কোনো সমস্যাই নেই। ক্লাসমেট পিয়া বিপাশার সঙ্গে প্রেম করে সে। প্রেমিকার মা মুনিরা মিঠু নিশোকে পছন্দ করে না। আর এ কারণেই ভেঙে যায় দু’জনের সম্পর্ক। বিচ্ছেদ সইতে না পেরে আত্মহত্যা করতে যায় নিশো। কিন্তু ‘আত্মহত্যার বদলে আরেকটি প্রেমে পড়ো’- এই থিওরি বদৌলতে তার জীবনে আসে টয়া। কিছুদিন ভালো কাটে। কিন্তু এই প্রেমেও বিচ্ছেদ লেখা ছিলো, তাই নিশোর আবারো ভেঙে পড়ার পালা।
কিন্তু তা আর ঘটে না। এবার সে নিজে থেকে প্রেমিকা খোঁজার মিশনে নামে। ‘দেখে শুনে বুঝে’ প্রেম করবো পদ্ধতি অবলম্বন করে সে। এক বন্ধুর পার্টিতে  নিশোর পরিচয় হয় তানজিন তিশার সঙ্গে। ভালো লাগা রূপ নেয় ভালোবাসায়।
কিন্তু নিশো হঠাৎ করেই সন্দেহ প্রবন হয়ে ওঠে। তাই প্রেমিকের সঙ্গে মনোমালিন্য দেখা দেয়ায় রাগ করে দেশের বাইরে পড়তে চলে যায় তানজিন তিশা। আরো একটা ধাক্কা আসে নিশোর জীবনে। কেটে যায় দুটি বছর, পাল্টে যায় অনেক কিছু। হঠাৎ একদিন সাবেক প্রেমিকা পিয়া বিপাশার ফোন পায় নিশো। তার জীবনে ফেরত আসে পিয়া। দু’একদিন পরে ফেরত আসে টয়া। এর পরপরই আসে তিশাও । সবাই নিশোর কাছে ক্ষমা চায়। নিশো এবার তিনজনের সঙ্গে নতুন করে প্রেম শুরু করে। কিন্তু নিশোর জন্মদিনের দিন ঘটে এক রক্তক্ষয়ী ঘটনা। নিশোর ব্যক্তিগত চিকিৎসক প্রভা আর বন্ধু মনিরাজের সামনে খুন হয় তিন প্রেমিকা।
টেলিছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়কারি নিশো বললেন, ‘এখনকার সময়ে তরুণদের সংকটগুলো তুলে ধরা হয়েছে এখানে। গল্পটি সাধারণ হলেও এর উপস্থাপনাশৈলী চমৎকার। আমাকে চারটি গেটআপে দেখা যাবে। সব মিলিয়ে কাজটি বেশ উপভোগ করেছি।’
আসছে ঈদে নাটকটি একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।