ঢাকাSunday , 10 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন রসায়নে সজল-মেহজাবীন

Link Copied!

sojal-mahjabinবিনোদন ডেস্ক : এই প্রথম নয়, এর আগেও একসঙ্গে নাটকে অভিনয় করেছেন সজল ও মেহজাবীন। তবে এবার একটু ভিন্ন রসায়নে দেখা যাবে এই জুটিকে। না, প্রেমিক প্রেমিকা নয় তারা। তবে একদিকে চাচাতো ভাই বোন, আবার হবু স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন সজল ও মেহজাবীন।
‘বৈরী বাতাস’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তারা। সরদার রােকনের পরিচালনায় নাটকটি ইতোমধ্যে পুবাইল এবং ঢাকার বিভিন্ন স্থানে শুটিং সম্পন্ন হয়েছে। সজল ও মেহজাবীন ছাড়াও নাটকে অভিনয় করেছেন মনিরা মিঠু। নাটকটি ঈদে প্রচার করা হবে বলে জানা যায়।
নাটকের গল্প প্রসঙ্গে সহকারী পরিচালক আমিনুল ইসলাম শান্ত জানান, শহর থেকে লেখাপড়া শেষ করে গ্রামে যায় সজল। বিদেশে যাওয়ার সুযোগ থাকলেও গ্রামের উন্নয়নে কাজ করতে চায় সে। পাশের বাড়ীর চাচাতো বোন মেহজাবীনের সঙ্গে বিয়ের কথাবার্তা শুরু হলে হঠাৎই বদলে যায় সজল। বিয়ে না করে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কি কারনে এই পরিবর্তন- জানা যাবে নাটকের শেষ দৃশ্যে।