ঢাকাSunday , 10 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের হাতে জাবি শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে অবরোধ

Link Copied!

juনিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদকে লাঞ্ছিত করার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হয়েছে।
রোববার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় এবং টায়ারে আগুন ধরিয়ের রাস্তা অবরোধ করে রাখে। অবরোধে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানান, শিক্ষককে লাঞ্ছনাকারী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের আইজি ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম চিঠি দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক রাকিব আহমেদকে পুলিশ কর্তৃক লাঞ্ছনা করায় নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, শনিবার রাত ১০টার দিকে সিলেট যাওয়ার জন্য রাকিব আহমেদ তার মা-বাবাকে নিয়ে ব্যক্তিগত গাড়িযোগে বিমানবন্দর রেলস্টেশনে যাচ্ছিলেন। গাড়ি উত্তরা হাউস বিল্ডিং এলাকায় পৌঁছালে ইমরান নামের ট্রাফিক উত্তরের এক সার্জেন্ট গাড়ি থামাতে বলেন এবং গাড়ির কাগজপত্র তলব করেন। গাড়িচালক কাগজপত্র দেখান। কাগজপত্র হাতে নেয়ার পর ওই কর্মকর্তা গাড়ি জব্দ করা হবে বলে হুমকি দেন।
এ সময় রাকিব আহমেদ ওই কর্মকর্তাকে করে বলেন, আমি এবং আমার  মা-বাবা সিলেট যাব আমাদের ট্রেন ১০টা ২০ মিনিটে। আমাদের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে আমাদের একটু তাড়াতাড়ি যেতে দিন। কিন্তু তাতেও রাজি হননি ওই পুলিশ সার্জেন্ট বরং তাদের উপর চড়াও হয় এবং রাকিব আহমদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তার মা-বাবার সামনে তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করেন।