ঢাকাSaturday , 9 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবিতে সাপের দংশনে শিক্ষার্থী আহত

Link Copied!

pstu-logoপটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সাপের দংশনে শিশির দাস (২১) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন।
শুক্রবার রাতের দিকে এ ঘটনা ঘটে।
আহত শিশির এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৩য় সেমিস্টারের ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিশির দাস রাতে বাইরে খাবার খেয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর হলের নতুন ভবনের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাকে সাপে দংশন করে। পরে তাকে ওই হলের হল প্রভোস্ট ননী গোপাল সাহা সহকারী হল প্রভোস্টদের সহযোগিতায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
বিশ্ববিদ্যালয়ের ৭ম সেমিস্টারের ছাত্র মুহিন রহমান বলেন, ‘শিশিরকে যে স্থানে সাপে কামড় দিয়েছে সেখানে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। অবিলম্বে হলের চারপাশে লাইটের ব্যবস্থা করার দরকার’।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশির সাপের ছোবলে আহত হলেও তার অবস্থা আশঙ্কামুক্ত।