ঢাকাSaturday , 9 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোববার থেকে দেশে ফ্রি ইন্টারনেট

Link Copied!

internetতথ্যপ্রযুক্তি ডেস্ক : ১০ মে রোববার থেকে বাংলাদেশে ফ্রি ইন্টারনেট সুবিধা চালু হচ্ছে। ফেসবুকের বিনামূল্যের ইন্টারনেট সেবা ইন্টারনেট ডট অর্গের মাধ্যমে এই সেবা দেওয়া হবে।
শুরুতে মোবাইল অপারেটর রবির মাধ্যমে এই সুবিধা মিলবে। এর আওতায় থাকবে জাতীয় তথ্য বাতায়ন, ফেসবুক, উইকিপিডিয়া এবং বেশ কিছু সংবাদপত্রের ওয়েব সাইট বিনামূল্যে ভিজিট করার ব্যবস্থা। পরবর্তীতে এই সুবিধায় আসবে আরও বেশ কিছু ওয়েব সাইট।
স্মার্টফোন ব্যবহারকারীরা এই সুবিধা পাওয়ার জন্য ‘ইন্টারনেট ডগ অর্গ’ অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। এছাড়া ডেস্কটপ ব্যবহারকারীরা ‘ইন্টারনেট ডগ অর্গ’ থেকে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিতে পারবেন।
রোববার ১১ টায় রাজধানীর একটি হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ফেসবুক এবং রবির উচ্চপদস্থ কর্মকর্তারা।