ঢাকাSaturday , 9 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার

Link Copied!

ict-cyberতথ্যপ্রযুক্তি ডেস্ক : আমাদের সমাজ আজ সাইবার নিরাপত্তা প্রশ্নে অত্যন্ত ঝুঁকির সম্মুখীন। ভার্চুয়াল জগতে বিচরণ ও নির্ভরতা বৃদ্ধির পাশাপাশি এর নিরপত্তাহীনতা ও প্রকট হয়ে উঠছে। আর এতে তথ্যের সুরক্ষা, পণ্যের নিরাপত্তা ও ব্যক্তির সম্মানবোধ এবং নিজস্বতা কোন কিছুই আর নিরাপদ থাকছে না। তাই নিরাপদে, নিশ্চিন্তে ও নির্ভাবনায় সাইবার জগতে বিচরণ করতে সাধারণ জনগোষ্ঠিকে সতর্কীকরণের পাশাপাশি সর্বাত্মক সহযোগিতা প্রদানের বিকল্প নেই।
৯ মে শনিবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) ও ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশন (আইবিএফ) আয়োজিত ‘সাইবার নিরপত্তা কর্মসূচি’: শিক্ষা উপকরণ উন্নয়ন, ফরমাল্যাটিভ ইভালুয়েশন ও বাস্তবায়ন পরিকল্পা’ শীর্ষক’ সেমিনারে আলোচকবৃন্দ এ অভিমত ব্যক্ত করেন।
আইসিটি বিভাগের উপসচিব ও সাইবার নিরপত্তা কর্মসূচি পরিচালক মাহবুবা পান্নার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার।
প্যানেল আলোচনায় অংশ নেন সিসিএ (কন্ট্রোলার অফ সার্টিফায়িং অথরিটি)’ এর নিয়ন্ত্রক জি. ফখরুদ্দিন চৌধুরী ও আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা।
সেমিনারে বিভিন্ন বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন আইবিএফ’র পরিচালক কাসিফ আলি খান, তানভির হাসান জোহা, ও শাহরিয়ার তাপস।
সেমিনারে সাইবার সিকিউরিটি আইন, সাইবার ক্রাইম ট্রাইবুনাল, ফরেনসিক ল্যাব, ওয়েব সাইট হ্যাকিং, ক্রেডিট কার্ডের তথ্য চুরি, পর্ণপ্রাফি রোধে আইসিটি বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা ও আদালতের সমন্বিত কার্যক্রমের উপর গুরুত্বারোপ করা হয়।