ঢাকাSaturday , 9 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্মার্টফোনেই মিলবে খাবার!

Link Copied!

googleতথ্যপ্রযুক্তি ডেস্ক : পৃথিবীর শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভোজন রসিকদের জন্য নতুন একটি সেবা চালু হয়েছে। এই সেবার আওতায় যুক্তরাষ্ট্রের স্মার্টফোন ব্যবহারকারীরা গুগলের সাহায্যে রেস্তোরাঁর খাবার ফরমায়েশ দিতে পারবে।
সম্প্রতি গুগল প্লাসে এক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, সেবাটির মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা গুগলে সার্চ  দিয়ে তার আশেপাশের রেস্তোরাঁ থেকে খাবারের ফরমায়েশ দিতে পারবেন। এজন্য সার্চ ইঞ্জিন গুগলে নতুন একটি অপশন চালু করা হয়েছে। রেস্তোরাঁরা হোম ডেলিভারি সেবা পাওয়ার জন্য ‘প্লেস অ্যান অর্ডার’ অপশনটি ব্যবহার করতে হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রেস্তোরাঁরা খাবারে গুগলের সাহায্যে হোম ডেলিভারি পাওয়া যাচ্ছে। এসব রেস্তোরাঁর মধ্যে আছে সিমলেস, গ্রুবহাব, ইট২৪, বিয়ন্ডমেনু, ডেলিভারি ডটকম এবং মাইপিৎজা ডটকম। অচিরেই সার্চ ইঞ্জিনে রেস্তোরাঁর সংখ্যা বাড়বে বলে গুগল জানিয়েছে।