বিনোদন ডেস্ক : ৮ থেকে ১০ মে পর্যন্ত ইতালির ‘দ্য গালফ অব নেপলস্ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল’ এ প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে আশরাফ শিশিরের চলচ্চিত্র ‘গাড়িওয়ালা’।
ছবিটি গত মাসে ইতালির ভিত্তেরিও ভেনেতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল।
উল্লেখ্য, গাড়িওয়ালা এ বছরের শুরুতে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব রাজস্থান-২০১৪’ এ শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নর্থ ক্যারোলিনা বিশ্ব চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’, ‘শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেতা’ এবং ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ এই তিন ক্যাটাগরিতে বিজয়ী হয় ছবিটি।
গাড়িওয়ালা দুই ভাই এবং তাদের মায়ের গল্প। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও রাইসুল ইসলাম আসাদ, মাসুম আজিজ, সুপার হিরো সুপার হিরোইনখ্যাত ইমরান, সানসি ফারুক, আব্দুর রহমান রাজীব, আর জে মুকুল, সিডর সুমন, সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, শুভ, আব্দুর রহমান রাজীব, ইদ্রিস আলী, জগন্ময় পালসহ চারশ’ নাট্যকর্মী।শিশুশিল্পীরা হল মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর ও ঋদ্ধ।

