বিনোদন ডেস্ক : আগামী জুলাই থেকে ‘লাভার বয়’ শিরোনামে নতুন একটি ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন পরিচালক সোহানুর রহমান সোহান। ছবিতে জুটি বেঁধে অভিনয় করবেন চিত্রনায়ক বাপ্পি এবং মডেল আইরিন।
ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় ‘লাভার বয়’ ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বাপ্পি-আইরিন। ছবিটি সম্পর্কে পরিচালক সোহান বলেন, ‘এটিও রোমান্টিক গল্পের ছবি। কারণ আমি সব সময় রোমান্টিক গল্পের ছবি বানাতে পছন্দ করি।’

