বিনোদন ডেস্ক : আমির খান শুধুমাত্র একজন তারকা নন, সামাজ সচেতন লড়াকু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সমাজের নানা অবক্ষয়, অনৈতিক আচার এবং দুর্নীতির বিরুদ্ধে তার বলিষ্ট কণ্ঠস্বর ভক্তদের অনুপ্রানিত করে। কিন্তু তিনিই এখন ভন্ডামির অভিযোগে সমর্থকদের তোপের মুখে।
সম্প্রতি একটি অনলাইন শপিং ওয়েবসাইটের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। এই ওয়েবসাইটের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগে এফ আই আর করা আছে আগে থেকেই। কারণ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করছে অনলাইন শপিং ওয়েবসাইট।
২০১২ সালের মে মাসে জনপ্রিয় টিভি শো ‘সত্যমেভ জয়তে’র একটি পর্বে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রির বিরুদ্ধে অনেক কথা বলেছিলেন আমির খান। তার তত্ত্ব, তথ্য, গবেষনা এবং নৈতিক প্রশ্নের কারনে সচেতন হয়েছেন দর্শক। আর তিনিই এখন অভিযুক্ত ওয়েবসাইটের ব্র্যান্ড অ্যাম্বাসাডর।
স্বাবিরোধী কথা বলে ভন্ডামি কেন করেছেন প্রিয় তারকা? এমন প্রশ্ন করছেন অনেকেই। একনিষ্ঠ ভক্তরা বলছেন, এ ব্যাপারে কিছু জানেন না আমির। তার মত একজন অভিনেতার কাছ থেকে এমন কান্ড মেনে নেওয়া যায় না। কারণ চুক্তির মধ্যে স্পষ্ট করে লেখা থাকে বিক্রিত পন্য, সেবা এবং কার্যক্রম।
আমির যদি এসব ব্র্যান্ড এন্ডোর্স করে অর্থ উপার্জন করতে চান, তাতে কারো আপত্তি থাকার কথা নয়। কিন্তু এ ভাবে দুমুখী আচরণ না করলেই হয়। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি আমির খান।

