ঢাকাSaturday , 9 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাহারার বিয়েতে শাবনূর

Link Copied!

sabnurবিনোদন ডেস্ক : শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে সম্পন্ন হয়েছে চিত্রনায়িকা সাহারার বিয়ের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে চলচ্চিত্র জগতের অনেককে আমন্ত্রণ জানানো হলেও, বড় তারকাদের মধ্যে কেমল মাত্র শাবনূরই স্বশরীরে উপস্থিত হয়েছিলেন। এছাড়াও ছিলেন নতূন, ইমন, নিরব প্রবীর মিত্রসহ প্রমুখ।
গেল কয়েকদিন ধরেই চলচ্চিত্র অঙ্গনে আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিলো চিত্রনায়িকা সাহারার বিয়ে। চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রায় সকলকেই বিয়েতে আমন্ত্রণ জানানো হয়। তবে মুষ্ঠিমেয় কয়েকজন ব্যতীত তেমন কাউকেই এই বিয়েতে দেখা যায়নি। বিয়েতে বড় তারকাদের মধ্যে শাবনূর স্বশরীরে উপস্থিত হয়ে সাহারাকে অভিনন্দন জানান। তবে সাহারার সঙ্গে অভিনয় করেছেন এমন বড় তারকাদের দেখা যায়নি।
সাহারার বর মাহবুবুর রহমান মনি সাভারের ছেলে। পেশায় ব্যবসায়ী। মনি-সাহারার তিন বছরের প্রেমের পর দুই পরিবারের সিদ্ধান্তে এই বিয়ের আয়োজন করা হয়েছে।
অন্যদিকে ৬ মে সাহারার গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা শাবনূর, অভিনেতা অমিত হাসান, পরিচালক শাহাদৎ হোসেন লিটন, নৃত্য পরিচালক আজিজ রেজাসহ শোবিজের অনেকেই।
উল্লেখ্য, ২০০৪ সালে শাহাদৎ হোসেন লিটনের ‘রুখে দাঁড়াও’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে নায়িকা হিসেবে পথচলা শুরু সাহারার। এ পর্যন্ত অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই নায়িকা। সর্বশেষ গেল বছর রাজু চৌধুরী পরিচালিত ‘তোকে ভালোবাসতেই হবে’ ছবিতে দেখা গিয়েছিলো সাহারাকে।