ঢাকাSaturday , 9 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনসচেতনতায় মনোজ কুমার

Link Copied!

monoj-kumarবিনোদন ডেস্ক : অভিনেতা মনোজ কুমার বাংলাদেশ সরকারের পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট(পিএসএ)এর নতুন একটি প্রচারনামূলক বিজ্ঞাপনে মডেল হয়েছেন। সিকিউরিটি পেপার নামে নতুন এ পণ্যেরে মডেল হিসেবে কাজ করছেন তিনি। এ বিজ্ঞাপনে তার সহশিল্পী হিসেবে থাকছেন সেলিম প্রধান। বিজ্ঞাপনটি পরিচালনা করছেন মাসুদ আল মামুন। রাজধানী ঢাকার তেজগাঁওয়ের কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং চলছে।
সিকিউরিটি পেপার সম্পর্কে পরিচালক মাসুদ আল মামুন বলেন, ‘জাপানি প্রযুক্তির এ পেপারটি আমাদের দেশে একবারেই নতুন। অফিস আদালতে কাগজপত্রে দুর্নীতি রোধে এ পেপার কাজ করবে। বিশেষ করে কাগজটি জাল কিনা? এ বিষয়টি সহজেই নির্ণয় করা যাবে।’
তিনি আরো জানান, সপ্তাহ দুয়েকের মধ্যেই বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে।
এ বিষয়ে মনোজ কুমার  বলেন, ‘এ বিজ্ঞাপনের আগে আরেকটি জনসচেতনতামূলক বিজ্ঞাপনে কাজ করেছিলাম। সাধারণ মানুষকে সচেতন করার জন্য কাজ করছি বিষয়টি ভেবেই আমার ভালো লাগছে। আশাকরি এ বিজ্ঞাপানের মাধ্যমে মানুষ আরো বেশি সচেতন হবে।’
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বালুঘড়ি’র মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়েছিলো মনোজ কুমারের। চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে হতাশা ঝেড়ে ফেলে ফের অভিনয়ে ফিরেছিলেন মনোজ কুমার। আবারও চলচ্চিত্রে ফিরছেন। মডেলিংয়ের নিয়মিত এই মুখ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাটুস কুটুস’ ছবিতে অভিনয় করে বেশ দর্শকপ্রিয়তাও পেয়েছেন।