ঢাকাSaturday , 9 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রচণ্ড গরমে ২০ স্কুলছাত্রী অসুস্থ, ছুটি

Link Copied!

studentগাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ে প্রচণ্ড গরমে ২০ ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পাঠদানের সময়  ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীরা একের পর এক জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন মোল্লা জানান, পাঠদানের শুরুতে ছাত্রীরা অস্থির ও বমি বমি ভাব এবং মাথা ঘোরানোর কথা জানায়। কয়েক মিনিটের মধ্যেই ২০ ছাত্রী অজ্ঞান হয়ে যায়। এদের মধ্যে ৯ জনকে প্রাথমিক চিকিৎসার পর তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।
অসুস্থ লাবনী আক্তার, বিথী আক্তার, তানজিনা আক্তার, স্মৃতি আক্তার, পলি আক্তার, মুন্নি আক্তার, শিল্পী আক্তারসহ ১১ জনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে ওই বিদ্যালয় শনিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।অসুস্থশ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আফরোজা শারমীন জানান, প্রচণ্ড গরম থেকে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। এটা এক ধরণের ছোঁয়াচে রোগ। একজনের পরিস্থিতি দেখে অপরজনেরও মানসিক দুর্বলতায় এরকম হয়ে থাকে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদেকুর রহমান জানান, এ ঘটনা শুনে সেখানে চিকিৎসক পাঠানো হয়েছে। বিদ্যালয় ছুটি ঘোষণার নির্দেশ দেয়া হয়েছে।