বিনোদন ডেস্ক : ১০ই মে আন্তর্জাতিক দিবস। মা দিবসকে সামনে রেখে শুধু মাকে নিয়ে সাজেদ ফাতেমীর সুরে মিক্সড গানের একটি অডিও অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে লেজার ভিশন। ‘আগলে রেখো মাকে’ শিরোণামে অ্যালবামটির গান গুলোতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আবদুল হাদী, সুবীর নন্দী, ন্যান্সিসহ দেশের আটজন শিল্পী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি। ৯ই মে সন্ধ্যা ৬ টায় বাংলামটর সেভেনহিল রেষ্টুরেন্টে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে।

