বিনোদন ডেস্ক : বড় রকমের পোশাক বিভ্রাটের শিকার হলেন গায়িকা রিহানা। হঠাৎ করেই অনেক মানুষের সামনে বিবসনা হয়ে পড়লেন তিনি। সম্প্রতি ‘আপ অ্যান্ড ডাউন’ নামের একটি ক্লাবে বন্ধুদের জন্য একটি প্রাইভেট পার্টির আয়োজন করেছিলেন রিহানা। সেখানেই ঘটে এই দূর্ঘটনা।
রিহানা সেদিন পরেছিলেন একটা কালো স্বচ্ছ টপ আর কালো সিল্কের ট্রাউজার। কথাবার্তা এবং নাচানাচির এক পর্যায়ে হঠাৎ করে সেই টপ স্লিপ করে নীচে নেমে আসে। কালো টপের নীচে কোনও রকম অন্তর্বাস ব্যবহার করেননি তিনি। আর তাই অতর্কিত বিবসনা হয়ে পড়ে শরীরের উপরের অংশ।
তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামলে নেন রিহানা। কিন্তু ওই টপ কাঁধ থেকে স্লিপ করে নীচে নেমে যায় বার বার। একটু পর পর নিজের টপ ঠিক করেন তিনি। কোথায় বন্ধুদের সঙ্গে মজা করবেন এই পপ সেনসেশন- তা না‚ পুরো সময় চলে গেল পোশাক ঠিক করতে!

