বিনোদন ডেস্ক : গত ৫ মে নিজের গাওয়া ‘জলের উঠোন’ শিরোনামের একটি গান নিয়ে এই গানের গীতিকার দেলোয়ার আরজুদা শরফ এবং সুরকার নাজির মাহমুদের প্রতারণার শিকার হয়েছেন বলে কাছে অভিযোগ করেন কণ্ঠশিল্পী সাবা। ‘জলের উঠোন’ গানটির হুবহু সুরে মুক্তা সারয়ার নামের একজন শিল্পীকে দিয়ে একটি গান গাওয়ানো হয় বলে অভিযোগ করেন সাবা। নতুন গানটিরও সুরকার ছিলেন নাজির মাহমুদ এবং গীতিকার ছিলেন দেলোয়ার আরজুদা শরফ। সাবা কাছে অভিযোগ করে বলেন, এক শরতে আমি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করবো না, তা হল মুক্তা সারয়ারের গান কোন অ্যালবামে আর প্রকাশ করা যাবে না এই সুরে। যদি প্রকাশ করা হয় তবে আমি আইনানুক ব্যবস্থা গ্রহণ করবো।
সাবার অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে গীতিকার দেলোয়ার আরজুদা শরফের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথমে তিনি বিষয়টি স্বীকার করতে না চাইলেও পরে যখন তাকে সাবার দেওয়া শর্তের কথা জানান হয় তখন তিনি জানান, আমরা দেখি কি করা যায়। প্রয়োজন হলে আমরা মুক্তা সারয়ারের গান প্রকাশ করবো না।
এরপর গত ৭ মে দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে অবসান ঘটে সৃষ্ট এই জটিলতার। সাবা জানান গানটি মুক্তা সারয়ারের কণ্ঠে প্রকাশ পাচ্ছে না।

