ঢাকাTuesday , 16 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাকরির দাবিতে উপাচার্য অবরুদ্ধ

দৈনিক পাঞ্জেরী
September 16, 2014 12:02 pm
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধিEB

সাবেক প্রক্টর ড. মাহবুবর রহমানের পদত্যাগের এক সপ্তাহ যেতে না যেতে আবারও চাকরির দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকারকে অবরুদ্ধ করেছে চাকরি প্রত্যাশী ছাত্রলীগের বহিরাগত নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে উপাচার্যের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, উপাচার্যের কার্যালয়ে আসার পর নেতাকর্মীরা চাকরি নিশ্চিত না করে কার্যালয় ত্যাগ করবে না বলে ঘোষণা দেয়। পরে দেড় ঘণ্টা উপাচার্যের কার্যালয়ে অবস্থান করলে তাদের দাবির বিষয়টি ভেবে দেখা হবে এমন আশ্বাসের পর তারা কার্যালয় ত্যাগ করে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকার বাংলামেইলকে বলেন, ‘ছাত্রলীগের সাবেক কমিটির কিছু নেতাকর্মী আমার কাছে আসে এবং কিছুক্ষণ থেকে তাদের দাবি দাওয়া জানিয়ে চলে গেছে।’
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে একই দাবিতে তারা ১১ বার উপাচার্য অফিস ভাঙচুর ও ৬ বার অবরুদ্ধ করে রাখে।