ঢাকাFriday , 8 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধান শিক্ষকের পদমর্যাদা কমানোর দাবি!

Link Copied!

Studentনিজস্ব প্রতিবেদক : বেতন ও পদমর্যাদা বৈষম্য দূর করতে প্রধান শিক্ষকদের পদমর্যাদা একধাপ নিচে নামানোর দাবি জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান শিক্ষকরা।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতন ও পদমর্যাদা বৈষম্য দূর করার দাবি জানিয়ে শিক্ষকরা বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতন ও পদমর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। এ বৈষম্যের কারণে সহকারী শিক্ষকরা মানসিকভাবে চরম হতাশ।’
প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি শিক্ষক নিয়োগ বন্ধসহ ১১ দফা দাবি জানানো হয় সমাবেশ থেকে।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগ, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নূন্যতম যোগ্যতা স্নাতক ডিগ্রি নির্ধারণ, শিক্ষকদের জন্য রেশনিং চালু, আজীবন চিকিৎসা বিমা ও শিক্ষক পরিবারের জন্য চিকিৎসা কার্ডের ব্যবস্থা ইত্যাদি।
শিক্ষক সাবেরা বেগমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনটির মহাসচিব শামসুদ্দিন আহমেদ, সংগঠনের নেতা রফিকুল ইসলাম মাসুদ, গোফরান মোস্তফা খান প্রমুখ।