ঢাকাThursday , 7 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুলাই থেকে নতুন পে স্কেলে অন্তর্ভূক্তিকরণের দাবি

Link Copied!

BTAনিজস্ব প্রতিবেদক : শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীসহ সরকারি বিধি মোতাবেক স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ১ জুলাই থেকে নতুন পে স্কেলে অন্তর্ভূক্তিকরণসহ দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নতুন পে স্কেলে অন্তর্ভূক্ত করা হলেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তা থেকে বঞ্চিত। তাই আমরা অবিলম্বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও নতুন পে স্কেলের অন্তর্ভূক্ত করার দাবি জানাচ্ছি।’
বক্তরা আরো বলেন, সমাজ আলোকিত করার গুরু দায়িত্ব পালন করেন শিক্ষকরা। কিন্তু শিক্ষকরা আজ সমাজের কাছে অবহেলিত। তাই আমরা সরকারি বিধি মোতাবেক সব শিক্ষাপ্রতিষ্ঠা এমপিওভূক্তিকরণ, শিক্ষক ও কর্মচারীর বয়স ৬৫ বছরে উন্নতিকরণ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের জন্য স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন গঠন করার জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনে আরো বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক পরিষদের সভাপতি এমএ আউয়াল সিদ্দিকী, সাধারণ সম্পাদক মিসেস বিলকিস জামান, সহ-সভাপতি সমরেন্দ্রনাথ, আব্দুর খালেক আব্দুর মালেক প্রমুখ।