ঢাকাThursday , 7 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে ১০ মে বিশেষ কোটায় ভর্তি শুরু

Link Copied!

juনিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায় কোটায় ভর্তির জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদের আগামী ১০ মে থেকে ১৪ মে ভর্তি করা হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
শিক্ষার্থীকে ভর্তির সময় এসএসসি ও এইচএসসির নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, জেলা প্রশাসন হতে প্রকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায়ের সনদপত্রের মূলকপি, প্রত্যয়ন ব্যতিত ১০ কপি রঙিন ছবি এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।