ঢাকাThursday , 7 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গানের সুরে জ্বলবে আগুন

Link Copied!

fire-speakerতথ্যপ্রযুক্তি ডেস্ক : গানের সুরে বাতাস এবং জল কেঁপে ওঠে। কিন্তু তাই বলে গানের সুরের সঙ্গে আগুন ধরবে? স্পিকারে সাউন্ড বিটের সঙ্গে সঙ্গে আগুন জ্বলে এমন স্পিকার আবিষ্কার করেছেন ডেনমার্কের একজন বিজ্ঞানী। এটির নাম সাউন্ড টর্চ।
ব্লুটুথ চালিত এই স্পিকারে গানের সুরের সঙ্গে আগুনের শিখা জ্বলে ওঠে। সাউন্ড বিট যেমন হবে তেমনি হবে এর শিখা।
এই স্পিকারের উপরের অংশে গ্যাস বার্নারের মত ছোট ছোট অনেকগুলো ছিদ্র রয়েছে। আগুনের শিখা তৈরির জন্য রয়েছে গ্যাস এবং স্পার্ক। রক ব্যান্ড কিংবা পপ মিউজের মত মেটাল ধাঁচের গানে আগুনের শিখার দাপাদাপি শুরু হয়।
এটির আবিষ্কারক ডেভিড ব্রায়ান জানান, ডিজে পার্টি কিংবা আউটিং এ গেল এটি দারুণ কাজ দেবে। গান শোনার পাশাপাশি এটি দিয়ে বারবিউ কিউ করে খাওয়াও যাবে। গানের সুরের ধাঁচ অনুযায়ী আগুনের শিখারও পরিবর্তন হয়।
তবে এই স্পিকার নিয়ে ইনডোর পার্টি করতে গেলে একটু সাবধানী হতে হবে। নইলে ঘরদোরো আগুন ধরে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। খুব শিগগিরই বাজারে পাওয়া যাবে স্পিকারটি।