তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফেসবুকের মালিকানাধীন ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট অকুলাস রিফট ২০১৬ সাল নাগাদ বাজারে আসবে। সম্প্রতি ফেসবুক অকুলাস রিফট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এটি ফেসবুকের প্রথম ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট।
এই হেডসেট ব্যবহারকারীরা গেম খেলার ক্ষেত্রে নতুন ধরণের অভিজ্ঞতা পাবেন। এটি দিয়ে ভিডিও দেখার ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের সিনেমাটিক অভিজ্ঞতা মিলবে।
৬ মে বুধবার ফেসবুক অকুলাস রিফট কিউ ১ বাজার ছাড়ার সময় ঘোষণা করে ফেসবুক। ২০১৬ সালের শুরুতে বাজারে পাওয়া যাবে এটি। এ বছরের শেষের দিকে এটির প্রি-অর্ডার নেয়া হবে।

