তথ্যপ্রযুক্তি ডেস্ক : মুটিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত ক্যালোরি গ্রহণ অনেকটাই দায়ী। এই সমস্যার সমাধানে চীনে তৈরা হয়েছে স্মার্টপ্লেট। এই প্লেট আপনার শরীরের ওজন অনুয়ায়ী ক্যালোরি পরিমান হিসাব রাখবে।
স্মার্টপ্লেট তিনটি ভাগে বিভক্ত। প্রতিটি বিভাগে ছোট আকারের ক্যামেরা রয়েছে। আপনি প্লেটে খাওয়ার জন্য যে খাবারই তুলুন না কেনো সেটা দ্রুতই ক্যালোরি পরিমাপ করে ফেলে। এজন্য প্লেটটি ব্যবহারকারীর ডেটা সংরক্ষণ করে রাখে। তারপর পর্যালোচনা করে ঠিক করে কতটুকু ক্যালোরি গ্রহণ যুক্তিসংগত। এসব করতে প্লেটটির কয়েক সেকেন্ড সময় লাগে। ক্যালোরির পাশাপাশি এটি অন্যান্য নিউট্রিশনও পরিমাপ করতে পারে।
এই প্লেটটিকে ভোজন রসিকরা কিছুতেই ফাঁকি দিতে পারবেনা। স্মার্টপ্লেটটি গমের রুটির সঙ্গে সাদা রুটির পার্থক্য ধরতে পারে। এই প্লেটটি পরিচালনা করার জন্য একটি অ্যাপস তৈরি করা হয়েছে। আপসে লগ ইন করে তবেই প্লেটে খাবার খাওয়া যাবে।
এটির উৎপাদনকারীরা এটির মূল্য ঠিক করেছেন ১৯৯ ডলার। ২০১৬ সাল নাগাদ এটি বাজারে পাওয়া যাবে।

