তথ্যপ্রযুক্তি ডেস্ক : জাপানি প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান সনি নতুন দুইটি স্মার্টফোন বাজারে ছেড়েছে। এক্সপেরিয়া সিরিজের এই ফোন দুইটির মডেল সি ৪ এবং সি ৪ ডুয়েল। সনি এগুলোর নাম দিয়েছে সেলফি স্মার্টফোন।
উভয় ফোনের ডিসপ্লে সাড়ে পাঁচ ইঞ্চির। এতে ১৯২০ গুণন ১০৮০ রেজুলেশন রয়েছে। ডিসপ্লেতে আইপিএস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে আছে ৬৪ বিটের মিডিয়া টেক এমটিকে ৬৭৫২ এসওসি ১.৭ গিগাহার্টজের ওক্টাকোর সিপিউ এবং মালি ৭৬০ এমপি২ জিপিইউ। ফোন দুটিকে আরো গতিশীল করার জন্য ২ জিবি র্যাম সংযোজন করা হয়েছে।
ফোনে ১৬ জিবি মাইক্রোএসডি ইন্টারন্যাল মেমোরি রয়েছে। মেমোরি বাড়ানো যাবে। ফোন দুটির সামনের ক্যামেরায় আছে ৫ মেগাপিক্সেল এবং পেছনের ক্যামেরায় ১৩ মেগাপিক্সেল। রাতের দৃশ্য ধারণের জন্য আছে এলইডি ফ্লাশ গান। ২৬০০ মিলিঅ্যাম্পায়ারের ব্যাটারি দীর্ঘক্ষণ ফোন সচল রাখবে।
এক্সপেরিয়া সি ৪ এবং সি ৪ ডুয়েল অ্যানড্রয়েড ৫.০ অপারেটিং সিস্টেম চালিত। এতে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সমর্থন করে।
সাদা, কালো এবং সবুজ রঙে ফোন দুইটি পাওয়া যাবে।

