ঢাকাWednesday , 6 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জরাজীর্ণ ভবনে চলছে ক্লাস

Link Copied!

schoolখুলনা প্রতিনিধি : জরাজীর্ণ ভবনে ক্লাস করছে খুলনার পাইকগাছার গড়েরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’শতাধিক কোমলমতি ছাত্র-ছাত্রী। শ্রেণীকক্ষ ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা।
সূত্রমতে, ১৯৯৭ সালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরডাঙ্গা এলাকায় ৪ কক্ষ বিশিষ্ট ১১৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টির সমস্যার অন্ত নেই। শিক্ষকদের বসার জন্য আলাদা কোনো অফিস কক্ষ নেই, টয়লেট ও সুপেয় পানির কোনো সুব্যবস্থা নেই।
প্রায় দু’দশক আগে নির্মিত বিদ্যালয়টি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে ব্যবহারের অনুপোযগী হয়ে পড়েছে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষ। সব জানালা-দরজাগুলো নষ্ট হয়ে গেছে। প্রায় ধসে পড়ছে ছাদের বিভিন্ন অংশ। ফলে দুর্ঘটনার আশঙ্কা ও ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনে ক্লাস ও পাঠদান করছে প্রায় দু’শতাধিক কোমলমতি ছাত্র-ছাত্রী। জরাজীর্ণ ভবনে পাঠদান মারাত্মকভাবে ব্যহত হচ্ছে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক আহসান হাবিব জানান, বিদ্যালয়টি সংস্কারের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।