ঢাকাWednesday , 6 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সম্পর্ক ভেঙ্গে যাওয়ার অন্যতম কারণ ফেসবুক!

Link Copied!

fbতথ্যপ্রযুক্তি ডেস্ক : যুক্তরাজ্যে দম্পতিদের বিয়ে ভেঙ্গে যাওয়ার অন্যতম কারণ ফেসবুকের মত সামাজিক যোগাযোগ মাধ্যম। সেদেশে প্রতি সাতজনের একজন বিয়ে ভেঙ্গে যাওয়ার কারণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করছেন। সম্প্রতি ব্রিটিশ লিগ্যাল ফার্মের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
আইনজীবী গবেষকরা জানিয়েছেন, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ফেসবুক ঝুঁকিপূর্ণ। অধিকাংশ বিবাহ বিচ্ছেদের জন্য ফেসবুককে দায়ী করা হয়। ফেসবুকে অতিরিক্ত সময় দেয়ার কারণে সঙ্গীর প্রতি খেয়াল রাখেন না অনেকে। কেউ কেউ আবার ফেসবুকে পরকীয়া সম্পর্কে জড়িয়ে যান। এসব কারণে বিবাহ বিচ্ছেদের ঘটনা বাড়ছে।
গবেষকদলের প্রধান আইনজীবী অ্যান্ডু নিউবারি বলেন, ‘আমাদের গবেষণায় দেখা গেছে সম্পর্ক নষ্ট করার জন্য ফেসবুক হচ্ছে একটা মাইনফিল্ড।’
গবেষণায় দেখা গেছে, অধিকাংশ মানুষ তার সঙ্গীর অগোচরে তার ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেখে। এতে করে সন্দেহের মাত্রা বাড়ে। অন্যদিকে কেউ কেউ তার সঙ্গীর উপর ফেসবুকে নজরদারী করতেও ছাড়েন না। ফলে সন্দেহের মাত্রাও দিনদিন বাড়তে থাকে। এসব কারণে বিবাহ বিচ্ছেদ হচ্ছে বলে মনে করছেন গবেষকরা।