তথ্যপ্রযুক্তি ডেস্ক : ১ জুন থেকে ‘King Of The TJ’ শিরোনামে বাংলা ব্লগিং কন্টেস্ট শুরু হতে যাচ্ছে বাংলা ব্লগ টিউনারপেজ.কমে। ৬ মাসব্যাপী এই ব্লগিং কন্টেস্ট চলবে।
যারা প্রযুক্তি নিয়ে কাজ করেন এবং লেখালেখি করেন এই প্রতিযোগিতা তাদের জন্য সহায়ক। প্রতিযোগিতায় প্রতি মাসে ১০ জন সেরা ব্লগারকে ল্যাপটপ, স্মার্টফোনসহ আরো অনেক পুরষ্কার দেয়া হবে।
টিউনারপেজের সিইও মহা প্লাবন বলেন, ‘অ, আ, ক, খ প্রযুক্তি এখন আমার ভাষায়’ এই শ্লোগান নিয়ে ২০১১ তে যাত্রা শুরু করেছিল tunerpage.com। এটির উদ্দেশ্য ছিল এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার যেখানে সহজ, সরল এবং বাংলাভাষায় প্রযুক্তি সম্পর্কে মানুষকে জানানো।
প্রযুক্তির এই ব্লগিং প্রতিযোগিতার সহযোগী হিসেবে রয়েছে amazon.com, payoneer.com, hashtag it planet, banglabook.org

