ঢাকাTuesday , 5 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় পাওলি

Link Copied!

paowli-damবিনোদন ডেস্ক : এবার ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় কাজ করবেন পাওলি দাম। না, মুখে কোন তথ্য কিংবা এনজিওর সহায়তা করে  নয়- নতুন এক চলচ্চিত্রে ব্রেস্ট ক্যান্সার রোগীর ভূমিকায় অভিনয় করে সকলকে সচেতন করবেন এই অভিনেত্রী।
জয়শ্রী মুখার্জির নতুন ছবি ‘টেক কেয়ার ইন দার্জিলিং’।  ছবির মুখ্য চরিত্রে আছেন পাওলি। এই ছবির গল্প একজন মেয়েকে ঘিরে যে একাই ব্রেস্ট ক্যানসারের বিরুদ্ধে লড়াই করবে, এবং শেষে জয়ী হবে।
কেন এমন একটা ছবি করতে রাজি হলেন পাওলি? উত্তরে তিনি জানিয়েছেন, ছবির স্ক্রিপ্ট প্রথমবার শোনামাত্র এই ছবি করতে রাজি হয়ে যান। পাওলি মনে করেন এইরকম গ্ল্প নিয়ে আরও সিনেমা তৈরি হওয়া উচিত। ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় সকলকে এগিয়ে আসা উচিৎ।
এই ছবিতে একজন মডেলের চরিত্রে অভিনয় করবেন তিনি। ব্রেস্ট ক্যানসার ধরা পড়ার পর কীভাবে তার জীবন পাল্টে যায়, সেই নিয়ে গল্প নিয়েই ‘টেক কেয়ার ইন দার্জিলিং’।
পাওলি সংবাদমাধ্যমে বলেছেন, ‘সব মহিলার নিজের শরীর সম্পর্কে সচেতন হওয়া উচিত। অন্তত এই ছবির মাধ্যমে আমি বলার চেষ্টা করবো।’