ঢাকাTuesday , 5 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিরতিতে যাচ্ছেন তানহা মৌমাছি

Link Copied!

tanha-mowmasiবিনোদন ডেস্ক : সম্প্রতি ‘অনেক দামে কেনা’ ছবিতে ডিপজলের নায়িকা হিসেবে আার্বিভূত হয়েছেন তানহা মৌমাছি। তবে আরো দুটি ছবির শুটিং শেষ করে ছয় মাসের জন্যে বিরতিতে যাচ্ছেন নবাগত এই নায়িকা।
তানহা বলেন, ‘গতকালই অনেক দামে কেনা ছবিতে আমার অংশের শুটিং শেষ হয়েছে। হাতে আরো দুটি ছবির একটি করে গানের অংশ বাকি রয়েছে। এগুলো শেষ করে আগামী মাসে মালয়েশিয়াতে যাবো। সেখানে টানা ছয় মাস থাকবো। এ সময় আমাকে আর কোন শুটিং এ দেখা যাবে না।’
বিরতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিতে কাজ করতে হলে ভালো নাচ জানা অত্যাবশ্যক। তাই মালয়েশিয়াতে সুদীপ ভাই নামে একজন রয়েছেন, যার কাছে আমি নাচ শিখতে যাচ্ছি।’ এদিকে মালয়েশিয়ায় নাচ শেখার পরপরই রয়েল খানে পরিচালনায় ‘বয়ফ্রেন্ড’ নামে নতুন একটি ছবির কাজ শুরু করবেন তানহা।
উল্লেখ্য, ‘অনেক দামে কেনা’ ছাড়াও রিজভী আহমেদ পরিচালিত ‘তোকে বউ বানাবো’ এবং রয়েল খান পরিচালিত ‘এই গল্পে ভালোবাসা নেই’ শিরোনামে আরো দুটি ছবিতে অভিনয় করছেন তানহা। ছবি দুটির কিছু অংশের কাজ বাকি রয়েছে। শিগগিরই বাকি কাজ শেষ করে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন এই নায়িকা।