ঢাকাTuesday , 5 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খরচ কমাবে অ্যাপস!

Link Copied!

apsতথ্যপ্রযুক্তি ডেস্ক : অনেকেরই পয়সা নষ্ট করার বাতিক রয়েছে। হাতে টাকা আসলে সেগুলো খরচ না করা পর্যন্ত যেনো শান্তি নেই। এসব হাতখরচে মানুষের জন্য অ্যাপস তৈরি হয়েছে। এই অ্যাপসের মাধ্যমে ব্যবহারকারী তার যাবতীয় আয়-ব্যয়ের তথ্য সংরক্ষণ করতে পারবেন। এমনকি খরচের পাল্লা খানিকটা ভারী হলে সঙ্গে সঙ্গে অ্যাপস তা জানিয়ে দেবে।
অ্যাপসটির নাম হ্যালো ওয়ালেট। এটি একটি ফিনান্সিয়াল সার্ভিস অ্যাপস। এটি ব্যবহারকারীরা ব্যাংক অ্যাকাউন্ট, লেনদেন এবং মাসিক বাজেটের তথ্য সংরক্ষণ করবে। এরপর আয় অনুযায়ী কেমন খরচ করতে হবে তার প্রতিবেদনও অ্যাপসটি সরবরাহ করবে। আয়ের চেয়ে ব্যয় বেশি হতে থাকলে অ্যাপসটি ব্যবহারকারীতে সতর্ক করে দেবে।
এছাড়া অ্যাপসটি খরচের খাতওয়ারি বাজেট তৈরি করতেও সাহায্য করবে। অ্যাপসটি অ্যাপল স্টোর এবং গুগল প্লে থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।