ঢাকাTuesday , 5 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্যানাসনিকের নতুন ফোরজি স্মার্টফোন

Link Copied!

Panasonicতথ্যপ্রযুক্তি ডেস্ক : প্যানাসনিক বাজারে নিয়ে এলো চতুর্থ প্রজন্মের স্মার্টফোন। এটির মডেল ইলুগা এল। এতে বিশেষ ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ছবি তোলা যাবে।
প্যানাসনিক ইলুগা এল ৬ দশমিক ১ মিলিমিটার চওড়া। এটির ডিসপ্লের আয়তন ৫ ইঞ্চি। ডিসপ্লের রেজুলেশন ৭২০ গুণন ১০৮০ পিক্সেল। এতে করনিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে ৬৪ বিটের ১.২ গিগাহার্টজের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১০ কোয়াড কোর প্রসেসর সংযোজন করা হয়েছে। ফোনটিকে আরো গতিশীল করতে আছে ১ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে।
ফোনের ইন্টারনাল মেমেরি ৮ জিবি। মেমেরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যায়।
ইলুগা এলের বড় বিশেষত্ব এটির ক্যামেরায়। সামনের ক্যামেরায় আছে ৫ মেগাপিক্সেল। পেছনের ক্যামেরায় ৮ মেগাপিক্সেল। ক্যামেরায় ব্লিংক প্লে ফিচার রয়েছে। এটি দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ছবি তোলার সুযোগ রয়েছে।
স্মার্টফোনটি অ্যানড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত। এটি থ্রিজি ও ফোরজি এলটিই নেটওয়ার্ক সমর্থন করে। এছাড়া, ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস সুবিধাও রয়েছে।
ভারতের বাজারে স্মার্টফোনটির মূল্য ১২ হাজার ৯৯০ রুপি।