ঢাকাTuesday , 5 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চশমা জানাবে অন্যদের মনের অনুভূতি!

Link Copied!

microsoftতথ্যপ্রযুক্তি ডেস্ক : চশমা চোখে পড়া থাকলে জানা যাবে অন্যদের মনের গতিবিধি। এমন চশমা তৈরি করেছে পৃথিবীর শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন। এই চশমা পরিহিতরা দৃষ্টির সীমায় অন্যদের মনের অনুভূতি জানতে পারবেন।
মাইক্রোসফটের এই চশমায় ‘ইমোশন ডিটেকশন ফিডব্যাক সিস্টেম’ ব্যবহার করা হয়েছে। মাইক্রোসফট ২০১২ সালে এই চশমার কাজে হাত দেয়। সম্প্রতি প্রতিষ্ঠানটি চশমার প্যাটেন্ট করিয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে, তাদের চশমা পরিহিতরা দৃষ্টির সীমায় আশেপাশের মানুষের মনের অনুভূতি জানাতে পারবে। এটি একক ও দলগত ভাবেও অনুভূতি জানাতে কাজ করবে। এই কাজ হবে সবার অগোচরে।
এই চশমায় উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। চশমার নোজ প্যাডে রয়েছে মাইক্রোফোন। এগুলো সাবজেক্ট থেকে অডিও ও ভিজুয়াল সংগ্রহ করবে। এরপর সাবজেক্টের মুখমন্ডল, কথা বলার ভঙ্গীমা, অঙ্গভঙ্গী এবং চোখের পাতা পর্যবেক্ষণ করে মাইক্রোসফটের ডাটাবেজে পাঠাবে। এরপর ইমোশন ডিটারমিনেশনের সাহায্য চশমা জানাবে কার মনের অবস্থা কি।