ঢাকাMonday , 4 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মন্দিরে সানির দেবদর্শন!

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : যে ছবিতেই তিনি থাকবেন, সে ছবি হিটলিস্টে। আর যা তিনি করেন, তা হয়ে  যায় খবর কিংবা বেখবরের শিরোনাম। এবার মন্দিরে দেবদর্শন করতে গিয়ে আবারো নিন্দুকের তোপের মুখে পড়েছেন সানি লিওন।
সম্প্রতি মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে গেলেন সানি। এই মন্দির ভক্তদের ভীড়, দর্শনীয় স্থান এবং তারকা সমাগমে বিখ্যাত। আগামী ৮ মে মুক্তি পাবে সানির নতুন ছবি ‘কুছ কুছ লোচা হ্যায়’। এই সেক্স কমেডি ছবির সাফল্য কামনায় তার এই সিদ্ধিদাতা গণেশ দর্শন।
সানিকে দেখে প্রচুর মানুষ ভীড় জমান মন্দিরে, রাস্তায় এবং মন্দির সংলগ্ন স্থানগুলোয়। মধুর টানে মাছি তো আসবেই, এ আর নতুন কি! তবে তাকে একনজর দেখার বাসনায় দর্শকের ধাক্কাধাক্কি শুরু হলে পুলিশ প্রহরার ব্যবস্থা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বেশ কয়েকজন আহত হয়েছে বলেও শোনা যায়।
এই মন্দির দর্শনের বিবরণ ঘটা করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বর্ণনা করেছেন সানি লিওন। না, দেবদর্শন কিংবা মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ নয়- তার লেখা জুড়ে প্রকাশ পেয়েছ মন্দির দর্শণের বিশেষ পোসাক! একটা হলুদ গোলাপি সালোয়ার কামিজ পরে মন্দিরে গিয়েছিলেন সানি।
‘কুছ কুছ লোচা হ্যায়’ ছবিতে সানির বিপরীতে আছেন রাম কাপুর। এছাড়াও অভিনয় করেছেন ইভলিন শর্মা এবং নভদীপ ছাবরা। দেবাং ঢোলাকিয়া পরিচালিত এ ছবির বিজ্ঞাপণ, প্রচারণা ও প্রচার ইতোমধ্যে নিষিদ্ধ হয়েছে ছোটপর্দায়। সানির শেষ ছবি ‘এক পাহেলি লীলা’ বক্স অফিস কাঁপাতে ব্যর্থ। এখন দেখা যাক, ছবির সাফল্যে দেব দর্শন কতটুকু প্রভাব ফেলে।