ঢাকাMonday , 4 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রচ্ছদে সাহসী সোনাক্ষী

Link Copied!

Sonakshiবিনোদন ডেস্ক : জিরো ফিগারের তন্বী নায়িকাদের সঙ্গে সমানে পাল্লা দিয়ে অভিনয় করে চলেছেন সোনাক্ষী সিনহা। আর এবার জায়গা করে নিলেন ম্যাগাজিনের প্রচ্ছদেও। এই সংখ্যায় ভোগ ম্যাগাজিনের কভার গার্ল সোনাক্ষী সিনহা।
প্রতিটি ছবিতেই রূপে, আবেদনে দাবাং গার্ল পিছনে ফেলে দিয়েছেন বলিউডের অনেক নায়িকাকে। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই ম্যাগাজিনের ফটোশুটের কিছু ছবি। যেখানে এককথায় অনবদ্য তার সৌন্দর্য। কভার পেজ থেকে ম্যাগাজিনের পাতায় ভিন্ন ভিন্ন রূপে ক্যামেরার সামনে এসেছেন ২৭ বছর বয়সী এ বলিসুন্দরী।
সোনাক্ষী অভিনীত সর্বশেষ ছবি ‘তেভার’ তেমন সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে। তাই বছরের শুরুটা তেমন ভালো হয়নি তার। তবে এবার উঠে পড়ে লেগেছেন তিনি। নিজেকে তৈরি করছেন পরবর্তী ছবির জন্য। ‘আকিরা’ ছবিটি তামিল একটি ছবির হিন্দি রিমেক। ছবির কাহিনি এগিয়েছে নারী-সুরক্ষাকে মাথায় রেখে। এই ছবির মাধ্যমে সমাজকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হবে। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা।
শোনা যাচ্ছে, ছবিটিতে বেশ ভালো রকম অ্যাকশনের পাশাপাশি কিছু স্ট্যান্টদৃশ্যেও অংশ নেবেন সোনাক্ষী। এ কারনেই জিমে অধিকাংশ সময় কাটাচ্ছেন এই তিনি। সম্প্রতি ওয়ার্ক আউট করার ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। শুধু ছবি নয় একটি ভিডিও আপলোড করেছেন, যেখানে লাঠি নিয়ে করসত করছেন এই দাবাং গার্ল।
এখন পর্যন্ত শোনা যাচ্ছে, নারী কেন্দ্রিক এ ছবিতে মেয়ের সঙ্গে প্রথমবারের মত রূপালী পর্দায় অভিনয় করবেন শত্রুঘ্ন সিনহা। সোনাক্ষীর বাবা চরিত্রেই দেখা যাবে তাকে।