তথ্যপ্রযুক্তি ডেস্ক : উইন্ডোজ ফোন লুমিয়া ৬৪০ মডেলে উইন্ডোজ ১০ এর আপডেট পাওয়া যাবে। এটিই প্রথম উইন্ডোজ ফোন যেটিতে অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এর আপডেট মিলছে। লুমিয়া ৬৪০ এখন উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হচ্ছে।
মাইক্রোসফটের স্ক্যান্ডিনেভিয়ান জেনারেল ম্যানেজার ওস্সি করপেলা সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছেন। লুমিয়া ৬৪০ তে কিভাবে উইন্ডোজ ১০ আপডেট করা যাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য মাইক্রোসফটের ওয়েব সাইটে দেয়া হয়েছে।
গত মাসে লুমিয়ার ৬৪০ এবং ৬৪০ এক্সএল ভারতের বাজারে অবমুক্ত হয়। এটি বাংলাদেশের বাজারেও পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটির মূল্য ১৯ হাজার ৯৯৯ টাকা।

