ঢাকাMonday , 4 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চবি উপাচার্যের অপসারণ দাবি

Link Copied!

cuনিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফকে অপসারণের দাবি জানিয়েছে চট্টগ্রাম মুক্তিযোদ্ধা অধিকার সংরক্ষণ পরিষদ।
সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিছ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য একজন ভুয়া মুক্তিযোদ্ধা। ভুয়া মুক্তিযোদ্ধা হয়েও তিনি মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন। যা মুক্তিযোদ্ধা পরিবারের জন্য কলঙ্কজনক। তাছাড়া তিনি ওয়ান ইলেভেনের সময় চরম সুবিধাভোগী ফেরদৌস আহম্মদ কোরেশীর একান্ত ঘনিষ্ঠ সহচর হিসেবে কাজ করেছিলেন।’
চবি উপাচার্যকে জামায়াত-শিবির তোষণকারী দাবি করে তিনি বলেন, ‘প্রশাসনের মধ্যে অত্যন্ত সুকৌশলে অযোগ্য, দুর্নীতিবাজ এবং জামায়াত-শিবিরের এজেন্টদের বসিয়ে চবি ভিসি বিশাল অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। যার প্রমাণ জামায়াত-বিএনপিপন্থী কর্মকর্তা রবিউল আলমকে চুক্তির ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রধান হিসেবে নিয়োগ দেয়া।’
চবি ভিসির এই ধরনের হীনকর্ম এখনও অব্যাহত আছে বলে অভিযোগ করে তিনি আরও বলেন, ‘চবি ভিসির আমলেই চারশ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে তিনশ শিক্ষক থেকে মোটা অংকের টাকা নিয়ে বিএনপি জামায়াতপন্থী শিক্ষক নিয়োগ দিয়েছেন তিনি।’
এছাড়া চবি ভিসি আনোয়ারুল আজিম আরিফ তার নিজের সন্তানকে শিক্ষক ও ভাতিজাকে প্রায় দুই কোটি টাকার টেন্ডার দিয়েছেন বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলন থেকে আগামী ১৫ দিনের মধ্যে চবি উপাচার্যকে অপসারণ করা না হলে চট্টগ্রাম মুক্তিযোদ্ধা অধিকার সংরক্ষণ পরিষদ আমরন অনশনে যাবে বলে ঘোষনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা সুভাষ চৌধুরী, বাদশা মিয়া, অঞ্জন সেন গৌরী শংকর চৌধুরী, আনোয়ারুল হক ও তপন বড়ুয়াসহ প্রমুখ।