ঢাকাSaturday , 2 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইবির প্রধান ফটকে তালা, সড়ক অবরোধ

Link Copied!

IUকুষ্টিয়া প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শৈলকুপা সড়কে বাস চলাচল বন্ধ থাকার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় তারা খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখেন।
শনিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন ওরফে সোনা শিকদারের পুত্রবধূ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ক্লাসে পর্যাপ্ত উপস্থিত না থাকায় তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেননি বিভাগীয় চেয়ারম্যান। এতে ক্ষুব্ধ হয়ে সোনা চেয়ারম্যানের ছেলে অহিদুজ্জামান ইকু শৈলকুপা থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়ের গাড়ি আটকে দেন। এতে শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েন।
শনিবার ক্লাস-পরীক্ষা শেষে দুপুর ২টায় ক্যাম্পাস থেকে শৈলকুপাগামী বাস না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেন শিক্ষার্থীরা। এ সময় তারা শৈলকুপা রুটে গাড়ি চলাচলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে খুলনা-কুষ্টিয়া মহাসড়কে অবস্থান নেয়। প্রায় ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক প্রফেসর ড. মামুনুর রহমান জানান, গাড়ি চলাচলে বাধা দেয়ার বিষয়টি পরিবহন ঠিকাদররা দেখবেন। এ ব্যাপারে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। তারা বিষয়টি সমাধান করছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছেন।