ঢাকাSaturday , 2 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্মার্টফোনে আসছে না উইন্ডোজ ১০!

Link Copied!

windows10তথ্যপ্রযুক্তি ডেস্ক : এই গ্রীষ্মে বাজারে আসছে না অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এর স্মার্টফোন সংস্করণ। মাইক্রোসফট জানিয়েছে আগে তারা কম্পিউটারের জন্য উইন্ডোজ ১০ অবমুক্ত করবে। এরপর উইন্ডোজ ১০ এর মোবাইল সংস্করণ ছাড়া হবে।
তবে এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন স্মার্টফোনের জন্য মাইক্রোসফট হয়তো উইন্ডোজ ১০ এর নতুন সংস্করণ বের করবে। এজন্য প্রতিষ্ঠানটি অপারেটিং সিস্টেম আপডেট করছে। ফলে উইন্ডোজ ফোনের জন্য সহসাই ১০ অবমুক্ত হচ্ছে না।
সম্প্রতি স্যান ফ্রান্সিসকোতে মাইক্রোসফটের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট রেডমন্ড জায়ান্ট জানান, উইন্ডোজ ১০ প্রথমে ডেক্সটপ এবং ল্যাপটপের জন্য ছাড়া হবে। এরপর এগুলোর সঙ্গে তুলনা করে স্মার্টফোনের ফোনের জন্য ১০ ছাড়া হবে। তবে ঠিক কবে নাগাদ স্মার্টফোনের জন্য নতুন অপারেটিং সিস্টেম আসবে সে বিষয়ে পরিস্কার করে কিছু জানায়নি রেডমন্ড।
মাইক্রোসফট ঘোষণা দিয়েছে ডেস্কটপ, ল্যাপটপ এবং উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা বিনামূল্যে উইন্ডোজ ১০ আপডেট করে নিতে পারবেন। তবে এ সুবিধা কেবলমাত্র প্রথম বছরেই মিলবে। এই গ্রীষ্মেই মাইক্রোসফটের নতুন এই অপারেটিং সিস্টেম অবমুক্ত করার কথা রয়েছে।