তথ্যপ্রযুক্তি ডেস্ক : ইন্টারনেট এক্সপ্লোরারকে বিদায় জানিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে মাইক্রোসফটের নতুন ব্রাউজার ‘ মাইক্রোসফট এজ’। উইন্ডোজ ১০ এর জন্য এটি তৈরি করা হয়েছে। পোজেক্ট স্পার্টান থেকে নতুন এই ব্রাউজারটি তৈরি করা হয়েছে। নতুন ব্রাউজারটিতে নতুন লেআউট ও ট্যাব সংযোজন করা হয়েছে। হোম পেজকে কাস্টমাইজড করার সুবিধাও রয়েছে এতে । এজ ব্যবহারকারী আরো সহজে এবং স্বাচ্ছন্দ্যে ওয়েব ব্রাউজিং করতে পারবেন।
নতুন ব্রাউজারে বিল্ট ইন ফিচার হিসেবে থাকছে নোটেশন, ভয়েস অ্যাসিসট্যান্টের মত দরকারী সব টুলস। এটি ফায়ারফক্স এবং ক্রোমের এক্সটেশন সমর্থন করবে।
নতুন ব্রাউজারটি দেখতে অন্যসব ব্রাউজারের চেয়ে আলাদা। এটিকে অনেকটাই আকর্ষণীয় ভাবে তৈরি করা হয়েছে। তবে ইন্টারনেট এক্সপ্লোরারের সঙ্গে মিল রেখে এটির লগো তৈরি করা হয়েছে।

